অফ্ রুট (৪)
১০ - ১১ নভেম্বর ২০১৮ 'হাট্টা'তে এসে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। বিক্রম আর পুষ্পা চলে গেছে অনেক আগেই। তবে শেয়ার গাড়ির দেখা নেই। আকাশ পরিষ্কার । চরম রোদ। সূর্য মাথার সাথে ০° । তাই মাফলার রূপ নিল পাগড়ির, চোখে চড়িয়ে নিলাম সানগ্লাস। আমার পাশে ব্যাগ, দোতারা আর লাঠি। কিছু মানুষ আমার দিকে কেমন ভাবে তাকাচ্ছিল আর চলে যাচ্ছিল। বোধহয় উগ্ৰপন্থী ভাবছে। আমার বেশভুষা দেখে। আমি ও 'ডোনট্ কেয়ার' ভাব নিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু গাড়ি আর আসে না। 'হাট্টা' পুরো চুপচাপ। দূর থেকে হালকা গান ভেসে আসছে। কোথাও কোনো অনুষ্ঠান চলছে বোঝা যাচ্ছে। আর দাঁড়াতে না পেরে বসে পরলাম রাস্তার পাশে একটা উঁচু জায়গায়। দোতারা টা তুলে নিলাম। সময়তো কাটাতে হবে.......। বাজালাম সেই সুর যা 'ফোকটে' তে শুনেছিলাম 'নিরা জাইলে রিসাওনি..........'। গ্ৰামের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে সুর। একে একে পুরো গ্ৰাম থেকে বেরিয়ে এলো লোকজন। ছোট থেকে বুড়ো। আমাকে ঘিরে দাঁড়িয়ে গেল সবাই। বাজানো শেষ। আমি হতবাক। সবার বিভিন্ন প্রশ্ন আমার কাছে। কোথা থেকে এলাম, কোথায় যাব, এটা কি যন্ত্র.......!...